আমাদের সম্পর্কে

গানে গানে সেরা এশিয়া: সুরের ছোঁয়ায় নতুন প্রতিভার সন্ধানে

🎵 আমাদের যাত্রা

"গানে গানে সেরা এশিয়া" দক্ষিণ এশিয়ার বৃহত্তম বাংলা গানের রিয়ালিটি শো একটি জনপ্রিয় গানের রিয়ালিটি শো। আমাদের মূল লক্ষ্য হলো শহর থেকে গ্রাম, দেশ থেকে প্রবাস—সবখানে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে খুঁজে বের করা এবং তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা।

সিজন 1 ও 2 -এর বিশাল সাফল্যের পর, আমরা এখন নিয়ে এসেছি সিজন ৩। এবারের আয়োজনে থাকছে আরও আধুনিক প্রযুক্তি, দক্ষ বিচারক এবং বিশ্বমানের সম্প্রচার ব্যবস্থা।

🎯 আমাদের লক্ষ্য

আমাদের মূল লক্ষ্য হলো শুদ্ধ সংগীত চর্চাকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের শিল্পীদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তোলা। আমরা চাই প্রতিটি কণ্ঠের জাদু পৌঁছে যাক বিশ্বের প্রতিটি প্রান্তে।

🌟 আমাদের বৈশিষ্ট্য

আমরা শুধুমাত্র একটি প্রতিযোগিতাই আয়োজন করি না, বরং প্রতিযোগীদের কণ্ঠশৈলী উন্নত করার জন্য গ্রুমিং এবং অভিজ্ঞ শিল্পীদের মাধ্যমে দিকনির্দেশনা প্রদান করে থাকি।

১০০% স্বচ্ছতা

সঠিক বিচার প্রক্রিয়ার নিশ্চয়তা

টিভি সম্প্রচার

আমাদের চ্যানেলে আপনার গান দেখার সুযোগ

প্রবাসীদের সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অংশগ্রহণ

✉️ চেয়ারম্যানের বার্তা

সংস্কৃতি, সঙ্গীত এবং মানবিক অনুভূতির যে অবিচ্ছেদ্য বন্ধন আমাদের সমাজকে আলোকিত করে, তার অন্তরালে লুকিয়ে আছে অসংখ্য অজানা প্রতিভা—যাদের কণ্ঠে আছে আবেগ, সুরে আছে স্বপ্ন, অথচ সুযোগের অভাবে তারা থেকে যায় অদেখা, অশ্রুত এবং অবহেলিত। “সাধারণ টিভি” সেই নীরব প্রতিভাদের কণ্ঠস্বর হয়ে উঠতে চায়। আমরা বিশ্বাস করি, প্রকৃত শিল্প কখনো সীমাবদ্ধ নয়—তা ছড়িয়ে পড়ার জন্য প্রয়োজন সঠিক মঞ্চ, আন্তরিক উদ্যোগ এবং সাহসী এক পদক্ষেপ। আমাদের লক্ষ্য সেইসব শিল্পীদের সামনে নিয়ে আসা, যারা গানকে ভালোবাসে, সঙ্গীতকে হৃদয়ে ধারণ করে, কিন্তু সমাজের মূলধারায় নিজেদের প্রকাশের সুযোগ পায় না। এই বিশ্বাস ও দায়বদ্ধতা থেকেই আমরা সূচনা করেছি “গানে গানে সেরা এশিয়া”—একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি নতুন কণ্ঠ, প্রতিটি অজানা শিল্পী পাবে নিজেকে তুলে ধরার সুযোগ। এখানে প্রতিভাই একমাত্র পরিচয়, আর সৃজনশীলতাই একমাত্র মানদণ্ড। আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী যে, আজকের অবহেলিত শিল্পীরাই আগামী দিনের আলোকিত নক্ষত্র। তাদের পাশে দাঁড়ানো, তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করা এবং বিশ্ব দরবারে তাদের পরিচয় তুলে ধরা—এই লক্ষ্য নিয়েই “সাধারণ টিভি” তার যাত্রা অব্যাহত রাখবে। আমাদের এই উদ্যোগ শুধু একটি প্ল্যাটফর্ম নয়; এটি এক আন্দোলন—নতুনদের জন্য, স্বপ্নবাজদের জন্য, এবং সঙ্গীতপ্রেমী প্রতিটি মানুষের জন্য।

—আকাশ জোয়ার্দ্দার — চেয়ারম্যান সাধারণ টিভি

আমাদের সাথে যুক্ত থাকুন সোশ্যাল মিডিয়ায়:
সাধারণ টিভি - ফেসবুক ও ইউটিউব

🏠 মূল পাতায় ফিরে যান